ইন্দুরকানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শিশুর প্রাণহানি

পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় বুশরা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

বুশরা উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের স্বপন খানের মেয়ে ও বালিপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আ. জলিল হাওলাদারের মেয়ের ঘরের নাতনি।

পুলিশ ও স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়,

‘ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের রাস্তা দিয়ে নানাবাড়ি যাচ্ছিল বুশরা। এ সময় পিছন থেকে আসা ব্যাটারিচালিত এক অটোরিকশা বুশরাকে চাপা দেয়।’

‘এরপর স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষণা করেন।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান,

‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি