পিরোজপুরের কাউখালীতে বাবা নুরুল ইসলামের (৭৫) মৃত্যুর শোকে তার বড় ছেলে আরিফ হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) ছেলে আরিফ হোসেনের আগে সোমবার (২১ আগস্ট) রাতে বাবা নুরুল ইসলামের মৃত্যু হয়।
মৃত বাবা নুরুল ইসলামের বাড়ি উপজেলার বাসষ্ট্যান্ড সংলগ্ন আসপদ্দি গ্রামে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়,
‘ছেলে আরিফ হোসেন কিছু দিন ধরে কিডনি সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
‘ছেলের অসুস্থতা দেখতে শনিবার (১৯ আগস্ট) বাবা নুরুল ইসলাম ঢাকায় যান।’
‘সেখানে ছেলের অসুস্থতা দেখে তিনি হৃদক্রিয়াজনিত (স্ট্রোক) রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।’
‘এ সময় তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।’
‘সেদিন রাতে বাবার মৃত্যুর খবর শুনে চিকিৎসাধীন ছেলে আরও অসুস্থ হয়ে পড়েন।’
‘এরপর ১২ ঘণ্টা পর মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ছেলে আরিফ হোসেনের মৃত্যু হয়। বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান,
‘বাবা-ছেলের মধ্যে একটি বন্ধুত্বপূর্ন ও গভীর সম্পর্ক ছিল। তাই বাবার মৃত্যুতে ছেলে খুব বেশি ব্যাথিত হয়ে পড়েন।’
‘ছেলের অসুস্থতার কারণে বাবা স্ট্রোক করে মারা যান। বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলে স্ট্রোক করে মারা যান।’
আরও পড়ুন:

Comments are closed.