দিনাজপুরের খানসামায় অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের তিনটি ঘর,
একটি গরু ও মুরগিসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের ডাক্তারপাড়ার মো. ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতির কথা স্বীকার করে ফারুক বলেন, আগুনে আমার পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
এতে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি দিন এনে দিন খাই। এখন যে কি হবে?
আল্লাহ ভালো জানেন। আগুন আমাদের সর্বনাশ করে ফেলেছে।
আগুনে তার তিনটি ঘর, একটি গরু ও মুরগিসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম বলেন,
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে রওনা হই।
কিন্তু যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন বলেন, আগুনে ওই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে প্রায় তার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাকে সাধ্যমতো সহায়তা করেছি।
আরও পড়ুন :
- অভিমানে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
- মুরগি নিয়ে দুই ভাইয়ের মারামারি, একজনের প্রাণহানি
- কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে এক যুবকক গ্রেফতার
- নওগাঁয় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো মানব ভ্রুণ উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের কামড়ে ছোট ভাই নিহত
- জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা খবরটি ভুয়া; চুন্নু
- পঞ্চবটী-বক্তাবলী ফেরী ঘাটের ঝূঁকিপূর্ণ সড়ক দিয়ে মানুষের অবাধ চলাচল!

Comments are closed.