নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে তানভীর ইসলাম শুভ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
সে গোপালপুর পৌরসভার মধুবাড়ি (ভাঙ্গাপাড়া) রব্বেল মন্ডলের ছেলে।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে তানভীর মায়ের সাথে খাবার নিয়ে ঝগড়া করে নিজ ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ে।
পরে তার মা রাত ২টার সময় খাবার নিয়ে ছেলের ঘরে গিয়ে টিনের দরজা দিয়ে দেখে বাঁশের আড়ার সঙ্গে সে গলায় ফাঁস দিয়েছে।
পরে লোকজন ডেকে ঘরের দরজা ভেঙে তানভীরের মরদেহ উদ্ধার করে। এবং স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে গোপালপুর পৌরসভার কাউন্সিলর আবু সুফিয়ান বলেন,
তার মায়ের ওপর অভিমান ও তার বিরুদ্ধে মামলা থাকায় হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে এক যুবকক গ্রেফতার
- নওগাঁয় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো মানব ভ্রুণ উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের কামড়ে ছোট ভাই নিহত
- জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা খবরটি ভুয়া; চুন্নু
- পঞ্চবটী-বক্তাবলী ফেরী ঘাটের ঝূঁকিপূর্ণ সড়ক দিয়ে মানুষের অবাধ চলাচল!
- নরসিংদী শহর আওয়ামী লীগ উদ্যোগে সকল শহীদদের স্বরণে দোয়া মাহফিল
- মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আলোচনা সভা
- কুড়িগ্রামে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত
- সোনামসজিদ স্থলবন্দরে অব্যহত রয়েছে পেঁয়াজ আমদানি!
- ক্রমশ বেড়েই চলছে চায়না দুয়ারী জালের ব্যবহার
- মৌলভীবাজারের ১৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার গাছের চারা বিতরণ
- ১০ লাখের বেশি রোহিঙ্গার মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ
- পাকিস্তানে কেবল কারে আটকে আছে ছয় শিশুসহ আট জন
- নাঃগঞ্জে ডেঙ্গু ভাইরাসে ক্রমাগত বাড়ছে রোগীর সংখ্যা!
- নাটোরে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক ২
- ফেনীতে খাদ্যপণ্য অস্বাস্থ্যকরভাবে মোড়কজাত করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Comments are closed.