নাঃগঞ্জে ডেঙ্গু ভাইরাসে ক্রমাগত বাড়ছে রোগীর সংখ্যা!

তিন মাস ধরে সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। দৈনিক দুই হাজারের বেশি রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

ডেঙ্গুর এই নাজুক অবস্থার মাঝেই ভাইরাস জনিত মৌসুমি জ্বরের প্রাদুর্ভাব বাড়ছে। সঙ্গে বাড়ছে রোগীদের ভোগান্তি ও হয়রানি।

এডিস মশাবাহিত ভাইরাস জনিত জ্বরে আক্রান্তরাও ডেঙ্গু আতঙ্কে চিকিকৎসার জন্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভিড় করছেন।

নগরীর ৩০০ শয্যা হাসপাতাল ঘুরে সেখানে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। জ্বরের উপসর্গ দেখা দিলেই ডেঙ্গু পরীক্ষার জন্য ছুটছেন।

নারায়ণগঞ্জ নগরী হাসপাতাল-ক্লিনিকসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা যায়।

তবে চিকিৎসকরা বলছেন, ভাইরাসজনিত জ্বর চার থেকে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত থাকে।

আক্রান্ত ব্যক্তির সর্দি বা নাক দিয়ে পানি ঝরা, হালকা বা বেশি জ্বর, গলা ব্যথা, কাঁশি, শরীর দূর্বল, ক্লান্তিভাব দেখা দেয়।

এখন জ্বর দেখা দিলেই ডেঙ্গুর পাশাপাশি করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

এ আর পারভেজ

আরও পড়ুন:

এনএএন টিভি