উখিয়ার পালংখালী এলাকায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত আসামি হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড

আঞ্জুমানপাড়ার আব্দুল সবুর প্রকাশ বারুএ ওলামিয়ার ছেলে সাইদুল বাশার প্রকাশ সিসি ছদু (৩৬)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের

একটি আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাইদুল বাশার প্রকাশ সিসি ছদু (৩৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।

তার নামে কক্সবাজারের উখিয়া থানার মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি