সিরাজগঞ্জে র্যাব অভিযান চালিয়ে বাবু মন্ডল (৩২) নামে এক সুদ ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন চড়িয়া র্যাব-১২ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, রবিবার র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল উল্লাপাড়া উপজেলার মন্ডলজানি গ্রামের বিয়াবটতলা মোড়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
সংবাদ সম্মেলনে র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত আইজিপি মো. মারুফ হোসেন বলেন,
বাবু মন্ডল এলাকায় সুদ ব্যবসার আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকেন।
এলাকার লোকজনকে চড়া সুদে টাকা ধার দিয়ে সেই টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে লোকজনকে মারধর করে টাকা আদায় করেন তিনি।
তাদের অত্যাচার থেকে স্থানীয় জনপ্রতিনিধিও রেহাই পায়নি।
তিনি বলেন, সম্প্রতি সুদের টাকা আদায়ে উল্লাপাড়ার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পেটায় বাবু মন্ডলের সন্ত্রাসী বাহিনী।
এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় মামলায় বাবু মন্ডলকে গ্রেফতার করা হয়।
তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন :
- সাত নবজাতককে হত্যার অপরাধে নার্সের যাবজ্জীবন কারাদণ্ড
- নাসিক অন্তর্ভুক্ত অক্টো অফিস সড়কের বেহাল অবস্থায় বিপাকে জনসাধারণ
- হামলা-ভাংচুর-পুলিশ কর্মকতাকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা; গ্রেফতার ২৯
- বাসে ভয়ভীতি সহ গুরুতর আঘাতের অপরাধে ৪ জনকে ১০ বছরের কারাদণ্ড
- নরসিংদী শহর আওয়ামী লীগের উদ্যোগে সকল শহীদদের স্বরণে আলোচনা সভা
- ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়াৎ
- নরসিংদীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
- ছাত্রীকে নির্যাতনের দায়ে ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ ৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আরও পাঁচ চিকিৎসক গ্রেফতার
- প্রেস কাউন্সিল থেকে সাংবাদিকদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে; নাসিম
- শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে নিরন্তর ছুটছেন নেত্রী লায়লা কানিজ লাকী
