নাসিক অন্তর্ভুক্ত অক্টো অফিস সড়কের বেহাল অবস্থায় বিপাকে জনসাধারণ

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নাসিক আওতাধীন অক্টো অফিস সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সামনের সড়কের বেহাল অবস্থা হওয়ায় চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন ইসদাইর এলাকাসহ আশপাশের এলাকার জনসাধারণ।

রাস্তার কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে, আর তাতে জমে থাকছে বৃষ্টির পানি।

ফলে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ডুবে যায়। আর তাতে করে চলাচলে দূরভোগে আছেন এলাকাবাসী।

এই রাস্তাটির পাশেই ওসমানী পৌর স্টেডিয়াম ও সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে থাকলেও যেনো মাথা ব্যাথা নেই কারোরই।

রাস্তাটির সংস্কার না করায় এই সড়ক দিয়েই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় অসংখ্য যানবাহন, আর প্রায়শই ঘটছে নানা দুর্ঘটনা।

এছাড়া, রাস্তার উপরেও যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়ে পরে থাকতেও দেখা যায়। বর্তমানে নাসিক অন্তর্ভুক্ত এ সড়ক নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী।

এ আর পারভেজ, নারায়ণগঞ্জ

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card