ভ্যানচালকের গলায় ছুরি চালিয়ে ভ্যান ছিনতাই; গ্রেফতার ৩

নাটোরের বড়াইগ্রামে আবু তালেব (৪৫) নামে এক ভ্যানচালকের গলায় ছুরি দিয়ে আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ছিনতাই হওয়া চার্জার ভ্যান ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হারোয়া পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ওসি আবু সিদ্দিক জানান,

‘বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে চারজন পুরুষ যাত্রী নিয়ে রামাগাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়।’

‘এরপর রামাগাড়ী বাঁশের ঝাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশে চারজন ছিনতাইকারী ভ্যানচালক আবু তালেবের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে।’

‘পরে ছিনতাইকারীরা চার্জার ভ্যানটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

‘পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।’

‘তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।’

‘এরপর বড়াইগ্রাম থানা পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ঘটনার বিষয়ে তদন্ত ও অনুসন্ধান শুরু করে।’

‘একপর্যায়ে তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম ও লালপুর থানার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে শনিবার রাতে আসামিদের গ্রেফতার করা হয়।’

‘এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিরা ছিনতাইয়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।’

এ প্রসঙ্গে ওসি আরও জানান,

‘রোববার (২০ আগস্ট) সকালে অভিযুক্ত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এনএএন টিভি