কিশোরীকে বিবস্ত্র, ধর্ষণ এবং হত্যাষ্টোয় গ্রেফতার নেত্রীকে বহিষ্কার

কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার দায়ে গ্রেফতার হওয়া ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ মিশুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুব মহিলা লীগ।

শনিবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও

সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

‘প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহনাজ মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

এর আগে, সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, মারধর ও পাঁচতলার বেলকনি থেকে নিচে ফেলে হত্যার চেষ্টাসহ নানা অভিযোগে

মেহনাজ মিশু নামের যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মেহনাজ মিশু ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।

সাভার মডেল থানার পুলিশ জানায়, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, নির্যাতনসহ নানা বিষয় উল্লেখ করে 

শনিবার (১৯ আগস্ট) সকালে সাভার মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী এক কিশোরীর মা কল্পনা বেগম।

ওই অভিযোগের প্রেক্ষিতে আজ সকাল ১০টার দিকে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন

গেন্ডা এলাকার নিজ বাসা থেকে মেহনাজ মিশুকে আটক করে পুলিশ।

পরে ভূক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় মেহনাজ মিশুকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মেহনাজ মিশু বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ারের স্বাক্ষর নকল করে

ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে নিজেকে পরিচয় দিতেন বলে জানিয়েছেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার।

তবে মেহনাজ মিশু ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের বর্তমান কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বলে জানা গেছে

এনএএন টিভি