আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী সকল উলামায়ে কেরাম’র মুক্তি এবং দেশব্যাপী আলেম-উলামা তৌহিদী জনতার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার প্রসঙ্গে নারায়াণগঞ্জের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন শায়খুল হাদিস পরিষদ।
২০২১ এর মার্চে ঘটে যাওয়া হেফাজতে ইসলামের আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শতাধিক মামলা হয়েছে।
হাজারো আলেম ও ইসলামপ্রিয় জনতাকে গ্রেফতার করা হয়েছে। দুর্বিষহ জীবনের মুখোমুখি হয়েছে হাজার হাজার আলেমদের পরিবার।
দীর্ঘদিন কারাবন্দী থাকার পর অনেক উলামায়ে কেরাম ইতিমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন, তবে এখনও কারাগারে বন্দী আছেন মামুনুল হক।
দীর্ঘ আড়াই বছর যাতে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মানবেতর জীবন-যাপন করছেন তিনি।
দীর্ঘ প্রচেষ্টার পর আদালত থেকে জামিন হলেও আলেমদের কারাগারে বন্দী রাখার
উদ্দেশ্যে উচ্চ আদালতের মাধ্যমে স্থগিত করা হচ্ছে, অথবা নতুন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।
সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী উলামায়ে কেরামসহ তওহীদি জনতার নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে
শায়খুল হাদিস পরিষদ নারায়নগঞ্জ জেলার পক্ষে নারায়নগঞ্জের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মোঃ রাকিবুল ইসলাম, নারায়ণগঞ্জ
আরও পড়ুন:
- নওগাঁয় ছোট যমুনা নদী মৃগি রোগীর মরদেহ উদ্ধার
- সাভারে ধর্ষণ ও হত্যাচেষ্টায় কথিত যুবলীগ নেত্রী গ্রেফতার
- উলিপুরে কল্যাপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট; পাঠদানে বিঘ্ন
- বিদেশি প্রতিনিধিরা কেউ বলেনি তত্ত্বাবধায়ক সরকার করতে হবে : শাজাহান
- রূপগঞ্জে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ
- মঙ্গলবার ঢাকা দক্ষিণের প্রতিটি বিএনপির থানায় বিক্ষোভ
- ক্ষমতায় কে থাকবে সিদ্ধান্ত নেবে জনগণ : তথ্যমন্ত্রী
