নওগাঁয় ছোট যমুনা নদী মৃগি রোগীর মরদেহ উদ্ধার

নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে লস্করপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুফিয়া বেগম সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফরের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান,

‘সকাল ১০টার দিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।’

‘পরে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।’

এ প্রসঙ্গে ওসি আরও জানান,

‘ওই বৃদ্ধা মৃগি রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, কোনো এক সময় তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।’

‘আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি