ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেইট পর্যন্ত অংশ খুলছে আগামী ২ সেপ্টেম্বর।
এতে সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার কোনো যানবাহন চলতে পারবে না।
একইসঙ্গে মোটরসাইকেলও আপাতত বন্ধ থাকবে।
রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা হবে।
তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
মন্ত্রী বলেন, এই সাড়ে ১১ কিলোমিটারের জন্য টোল ধরা হয়েছে প্রাইভেটকার,
মাইক্রোবাস ও মিনি ট্রাক ৮০ টাকা, বাস ও মিনিবাস ১৬০ টাকা, মাঝারি ট্রাক ৩২০ এবং বড় ট্রাক ৪০০ টাকা।
আরও পড়ুন :
- সাভারে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে কথিত যুবলীগ নেত্রী আটক
- নওগাঁয় ছোট যমুনা নদী মৃগি রোগীর মরদেহ উদ্ধার
- চরভদ্রাসনে আবারও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন
- ভ্যানচালকের গলায় ছুরি চালিয়ে ভ্যান ছিনতাই; গ্রেফতার ৩
- বিএনপির স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ নেই: রিজভী
- দেশে আগামী ডিসেম্বর-জানুয়ারীতে নির্বাচন হবে না: নাসের রহমান
- গোমস্তাপুরে বেড়ে গেছে গরু চুরি; আতঙ্কে এলাকাবাসী
- ভারত কি এমন পাপটা করল মির্জা ফখরুল সাহেব: জাহাঙ্গীর কবির নানক
- আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল উদ্বোধন হবে অক্টোবরে: সেতুমন্ত্রী
- শক্তিশালী হ্যারিকেন ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে

Comments are closed.