কিশোরগঞ্জে বাস খাদে পড়ে আহত ২০

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডা দরবার শরীফ থেকে ভক্তদের নিয়ে ফেরার পথে কিশোরগঞ্জে বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।

রোববার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা গেছে,

শুক্রবার (১৮ আগস্ট) নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন ও রংছাতি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৬০ জন ভক্ত নিয়ে ইমাম পরিবহনের একটি বাস চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডা দরবার শরীফে যান।

রোববার (২০ আগস্ট) বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনের পাশের খাদে পড়ে যায়।

এতে শিশু ও নারীসহ প্রায় ২০ ভক্ত আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে বাস যাত্রী মো. ফুল মিয়া জানান,

‘শুক্রবারে প্রায় ৬০ জন ভক্তবৃন্দ চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডা দরবার শরীফে গিয়ে ছিলাম।’

‘আজকে ফেরার পথে আমার বাসটি সড়কের পাশের খাদের পড়ে যায়। আমাদের অনেক লোক আহত হয়েছে। তবে এখনও কেউ মারা যায়নি।’

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান,

‘খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দল বাসটি ভিতরে চেক করেছে। বাসের ভিতরে কেউ আটকা নেই।’

‘বাসটি রেকার দিয়ে উদ্ধারের পর খাদে কেউ ডুবে গেছে কি-না পরীক্ষার জন্য ডুবরি দল অভিযান চালাবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি