করিমগঞ্জে ট্রাকচাপায় শিক্ষকসহ দুজন নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।

বরিবার সকাল ১০ টার দিকে করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কমলভোগ গ্রামের মৃত সমীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাশেম।

তিনি চৌগাংগা পুরানবাজার ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

অপরজন হলেন তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বগারবাড়ি গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে সম্রাট মিয়া (৩৫)।

পেশায় তিনি ভাড়ায় মটর সাইকেল চালক।

হাবিবুর রহমান হাশেমের ভাগ্নিজামাই হারুনুর রশীদ জানান, করিমগঞ্জ ফাজিল মাদ্রাসায় আলীম পরীক্ষায় ডিউটি ছিল হাশেম মাষ্টারের।

সকালে বাড়ি থেকে সম্রাটের মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি।

করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে পৌঁছামাত্রই একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়।

এতে মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন।

করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মাজাহর ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও পড়ুন :

 

এনএএন টিভি