গোমস্তাপুরে বেড়ে গেছে গরু চুরি; আতঙ্কে এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সক্রিয় হয়ে উঠেছে গরু চোর সিন্ডিকেট। গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। আকস্মিকভাবে চুরি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছে এলাকার গরু পালনকারীরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে,

২৯ জুলাই রাত দুইটার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা গ্রামের

শরিফ উদ্দিনের ছেলে ইসরাইল হকের বাড়ির পাশের গোয়াল ঘর থেকে দেড় লাখ টাকা মূল্যের ১টি ষাঁড় চুরি হয়।

এদিকে, রহনপুর পৌরসভার পিড়াশন মহল্লার সোলেমান আলীর ছেলে শফিকুল ইসলামের বাড়ী থেকে ১৮ আগষ্ট রাত আড়াইটার দিকে ১টি বাছুর, ১ বকনা ও ১ টি গাভী চুরি হয়।

একই দিনে গোমস্তাপুরে নিমতলা এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে নাইরুল ইসলামের গোয়াল ঘর থেকে বাড়ীর গোয়াল থেকে ১টি গর্ভবতী বকনা ও ১টি বকনা চুরি করে নিয়ে যায়।

১৪ আগষ্ট রাত ২টার দিকে রহনপুর ইউনিয়নের বংপুর এলাকার আসরাফুল ইসলামের

ছেলে মানিরুল ইসলামের ২টা গাভী ও ১টি বকনা বাছুর গোয়াল ঘরের তালা কেটে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা।

একই দিনের একই সময়ে রহনপর পৌর এলাকার খয়রাবাদ মহল্লার সাইদুর রহমানের ছেলে খাইরুল ইসলামের গোয়াল ঘরের তালা কেটে ১টি গাভী ও ১টি বকনা বাছুর চুরি করে চোরেরা।

এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান,

‘বেশ কয়েকটি গরু চুরির অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’

মোঃ সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন:

এনএএন টিভি