আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২০ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে সেতুমন্ত্রী বলেন,
‘মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর উদ্বোধন করা হবে।’
‘এ উপলক্ষে সেদিন বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধি সমাবেশ অনুষ্ঠিত হবে।’
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও জানান,
‘আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন- ৫ উদ্বোধন উপলক্ষে সাভারে সুধি সমাবেশের আয়োজন করা হয়েছে।’
‘আগামী ২২ অক্টোবর সড়ক ভবন থেকে ১৪০টি সেতু উদ্বোধন করা হবে, সঙ্গে ১২টি ওভারপাস রয়েছে।’
বর্তমান প্রকল্পে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য প্রস্তুত হয়েছে।
এ অংশের মেইন লাইনের দৈর্ঘ্য ১১.৫ কিমি এবং র্যাম্পের দৈর্ঘ্য ১১.০ কিমি। র্যাম্পসহ মোট দৈর্ঘ্য ২২.৫ কিমি।
এ অংশে ওঠানামার জন্য মোট ১৫টি র্যাম্প রয়েছে। এর মধ্যে ১৩টি র্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
রাজধানীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (কুতুবখালী) সঙ্গে যুক্ত করবে এক্সপ্রেসওয়েটি।
প্রকল্পের ভৌত কাজের প্রথম ধাপে ১৪৮২টি পাইল, ৩২৬টি পাইল ক্যাপ, ৩২৫টি কলাম, ৩২৫টি ক্রস বিম, ৩ হাজার ৪৮টি আই গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
এছাড়া, ৩ হাজার ৪৮টি আই গার্ডার এবং ৩২৮টি ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এই ভৌত কাজের অগ্রগতি ৯৭.২৮ শতাংশ।
প্রকল্পের ভৌত কাজের দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৩৩টি পাইল, ৩৩৫টি পাইল ক্যাপ, ৩২৩টি কলাম, ৩২০টি ক্রস বিম, ২ হাজার ৩০৫টি আই গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
এছাড়া, ২ হাজার ৪৪টি আই গার্ডার এবং ২৩৩টি ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এই ভৌত কাজের অগ্রগতি ৫৪.২২ শতাংশ।
সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) তিন ধাপে উড়াল সড়ক প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে।
প্রথম ধাপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত।
দ্বিতীয়টি বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত।
তৃতীয় ধাপ মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত।
