নারায়ণগঞ্জে কোনভাবে কমছে না যানজট , আর এতে করে প্রশাসন কিংবা জন প্রতিনিধিদের নেই কোন উদ্যোগ।
যানজট কিভাবে কমবে এ নিয়ে এই নিশে নেই কারও মাথা ব্যাথা। যানজট নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হলেও কোনভাবেই কর্নপাত করছে না সংশ্লিষ্ট কতৃপক্ষ।
এর ফলে যানজট দিন দিন দীর্ঘ হচ্ছে প্রতি নিয়ত। এই যানজটে নগরের চাষাড়া থেকে দুই নং রেলগেট যেতে নগরবাসীকে পোহাতে হয় দীর্ঘ ভোগান্তি যানজটের কবলে পড়ে অসহায় নগরবাসি।
যানজট থেকে কবে মুক্ত হবে তারও কোন সদউওর নেই কারও কাছে। তবে যানজটের প্রধান কারন হিসেবে অবৈধ গাড়ি পার্কিং অবৈধ ষ্ট্যান্ডকে চিন্হিত করেছে করছে নগরবাসী।

Comments are closed.