শেরপুরে নকলা উপজেলার ৯ নং ইউনিয়নের রামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট) জেলার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রপাত প্রসঙ্গে জানা যায়,
‘প্রায় ১০ মাস আগে পরিবারের বিপক্ষে গিয়ে রামপুর গ্রামের আলাল উদ্দিনের ২০ বছর বয়সী ছেলের সঙ্গে আব্দুর রাজ্জাকের ১৭ বছর বয়সী মেয়ে আরফিনের বিয়ে হয়।’
‘এ ঘটনায় বিয়ের পরপরই মেয়ের বাবা আব্দুর রাজ্জাক ছেলের বিরুদ্ধে মামলা করলে ছেলের হাজতবাস হয়।’
‘এ সময় মেয়ে আরফিন তার স্বামীকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।
‘এরপর ১৮ আগস্ট (শুক্রবার) সকালে মেয়ের বাবা আব্দুর রাজ্জাকের জমিতে কয়েকটি হাঁস নামলে মিল মালিক রাজ্জাক উত্তেজিত হয়ে দেশিও অস্ত্র নিয়ে দলবলসহ ছেলের বাবা আলাল উদ্দিনের বাড়ি ঘেরাও করে হামলা চালায়।’
‘এ সময় আলাল উদ্দিনের ভাই জালাল উদ্দিনের পা কেটে ফেলে রাজ্জাক গংরা।’
‘বর্তমানে ছেলে আলমগীরের জেঠা জালাল উদ্দীন হাসপাতালে মৃতপ্রায় অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে ভর্তি রয়েছে।’
‘এ ঘটনায় আরও আহত হয়েছেন তার স্ত্রী ময়না, বোন হাফেজা, মেয়ে জেসমিন, ছেলে আলমগীর এবং ৯০ বছর বয়সী বৃদ্ধা মা জায়েদা।’
জানা গেছে, মিল মালিক রাজ্জাক গং তার দুই ছেলে সাইফুল, সাব্বির, ভাই ভুট্টু মিয়া, ভাই আসলাম, করিম, মিন্টু,
ওয়াদুদ, দুদু মিয়া, আমজাদ, আব্বাস, আমেনা এবং নুরুজাকে সঙ্গে নিয়ে এই হামলার ঘটনা ঘটায়।’
‘এদিকে, পুলিশ এই বিষয়ে খবর পেয়ে বেশ কয়েক দফা ঘটনাস্থলে গেলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারে নি।’
‘এদিকে, পুলিশ অপরাধী মিল মালিক রাজ্জাক গংদের পক্ষ নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।’
‘এছাড়া, রাজ্জাক গংরা দীর্ঘদিন যাবৎ নানা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে বলে জানা গেছে।’
ইউসুফ আলী মন্ডল, শেরপুর
আরও পড়ুন:
- শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা সুখকর হবে না, নয়াদিল্লি
- দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা উন্নয়ন নাকি ধ্বংস চায়: শিক্ষামন্ত্রী
- ঝালকাঠিতে অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
- চাষাঢ়ায় ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার!
