ঝালকাঠিতে ব্যাটারি চালিত অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির চৌকিদার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে ঝালকাঠিতে উপজেলার ভৈরবপাশা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মনির চৌকিদার সকাল থেকে অটোবাইকে যাত্রী নিয়ে ভৈরবপাশা বাজার থেকে ঝালকাঠি যাতায়াত করায় চার্জ শেষ হয়ে যায়।
বেলা ১২টার দিকে ভৈরবপাশা বাজারে একটি গ্যারেজে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় হাসপাতালে স্বজনদের আহাজারিতে বাতাস ভাড়ি হয়ে ওঠে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় স্বজনরা।
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক ডা. বৈশাখী বড়াল জানান, অটোবাইক চালককে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন :
- ঝিনাইদহ সদরে ট্রাক চাপায় রাজমিস্ত্রির প্রাণহানি!
- চাষাঢ়ায় ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার!
- স্ত্রীকে হত্যার পর সড়কের পাশে মরদেহ রেখে পালালেন স্বামী
- নরসিংদী-৩ আসনে জনমত জরিপে এগিয়ে রয়েছেন এমপি প্রার্থী আলহাজ্ব মাহফুজুল হক টিপু
- আত্মহত্যা ঠেকাতে এবার ফ্যানের সাথে স্প্রিং
- উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, আবহাওয়া অধিদপ্তর
- গোমস্তাপুরে চিকিৎসা সহায়তা চেক বিতরণ
- মাথা থেকে তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে নির্বাচনে আসার আহ্বান!
- এইচএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দিল ছাত্রলীগ
- হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের প্রাণহানি

Comments are closed.