হামলা-ভাংচুর-পুলিশ কর্মকতাকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা; গ্রেফতার ২৯

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার মাসদাইরে আওয়ামী লীগ কার্যালয়সহ দোকানপাট, রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর এবং পুলিশ কর্মকতাকে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

রোববার (২০ আগস্ট) রাতে ফতুল্লা মডেল থানার সহ উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন বাদী হয়ে

নেসার উদ্দিন গ্রুপের অনুসারী সাব্বির ওরফে চশমা সাব্বিরসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।

এজাহারনামীয় ৮ আসামি হলো-সাব্বির ওরফে চশমা সাব্বির (২৭), মো. হাসান মোল্লা (৩৫), মো. হোসেন (৩৪),

মো. চঞ্চল (৩২), মো. সৌরভ (৩২), মশিউর রহমান রনি (৪২), বায়জিদ (২৬) ও রোহান (২৮)।

এদিকে, ওই ঘটনার পর রোববার (২০ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে

এজারনামীয় চার আসামি হাসান মোল্লা, হোসেন মোল্লা, চঞ্চল, সৌরভসহ ২৯ জনকে গ্রেফতার করেছে।

তবে এই ঘটনায় অভিযুক্ত সাব্বিরকে আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান,

‘পুলিশ ও এলাকার লোকজনের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগে দুস্কৃতিকারী বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৯ আগস্ট) রাতে শহরের মাসদাইর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, রেস্টুরেন্টসহ ৮-১০টি দোকানে ভাংচুর করে একদল দুর্বৃত্ত।

এ সময় উক্ত হামলায় পুলিশের এসআই আব্দুল্লাহ্ আল মারুফসহ ৫ জন আহত হয়।

জানা গেছে, নেসার উদ্দিন- সাব্বির গ্রুপের নেতৃত্বেই এই হামলা ও ভাংচুর চালানো হয়।

এ আর পারভেজ, নারায়ণগঞ্জ

এনএএন টিভি

Share this news as a Photo Card