সোনারগাঁয়ের ২ গ্রামে আগুন সন্ত্রাসীদের কর্মকান্ডে আতঙ্কিত গ্রামবাসী

সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কিছুদিন ধরে আগুন সন্ত্রাসীদের ভয়ানক কর্মকান্ডে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে,

২০ আগষ্ট (রোববার) দিবাগত রাত আনুমানিক ৯:১০ মিনিটে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা গ্ৰামের মোঃ কাসেম আলী মেম্বারের বড় ছেলে মো: ইয়াসিনের বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয় আগুন সন্ত্রাসীরা।

এ সময় কাহেনা গ্ৰামের ঘরটিতে ধরিয়ে দেয়া আগুন গ্ৰামবাসির সহায়তায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়িটি।

এরপর ঘটনার দিন রাতেই রাত ২:০০ টায় পেরাবো গ্ৰামে মোঃ ফাহিম মাহমুদের বসত বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় একদল সন্ত্রাসী।

এক জরিপে দেখা যায়,

‘পেরাবো গ্ৰামের এই আগুন এখন নিত্যদিনের ঘটনা।  কিছুদিন পরপরই এ ধরণের অমানবিক কর্মকান্ড ঘটিয়ে চলেছে অজানা আগুন সন্ত্রাসী দল।’

এ প্রসঙ্গে এলাকার অপর এক ভুক্তভোগী স্বপন জানান,

কিছুদিন আগে তার মোটরসাইকেল ও এলাকার বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এখন এই বিষয় নিয়ে গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী মোঃ ফাহিম মাহমুদ তালতলা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে তালতলা তদন্ত কর্মকর্তা বলেন,

‘এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খন্দকার সোহাগ, নারায়ণগঞ্জ

আরও পড়ুন:

এনএএন টিভি