আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মৃৎশিল্প। কারণ, এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি।
তবে সব মাটি দিয়ে যে এ কাজ হয় তা নয়। এ কাজে পরিষ্কার এঁটেল মাটির প্রয়োজন হয়।
কেননা, এঁটেল মাটি বেশ আঠালো। দোআঁশ মাটি তেমন আঠালো নয়। আর বেলে মাটি তো ঝরঝরে—তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না।
আবার এঁটেল মাটি হলেই যে তা দিয়ে এই শিল্পের কাজ করা যাবে, তা-ও নয়। এর জন্য অনেক যত্ন আর শ্রম দরকার। দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান।
তবে কুমোরদের কাছে এসব খুব সহজ। কিন্তু পরিতাপের বিষয়, আজকাল মাটির তৈরি জিনিস আগের মতো আর আমাদের চোখে পড়ে না।
বলা যায়, বাঙালির ঐতিহ্য মাটির শিল্প যেন দিন দিন কালের আবর্তে হারিয়ে যাচ্ছে।
তাই মাটির শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহারে আমাদের এগিয়ে আসতে হবে।
এমন মাটির তৈরি জিনিস পত্র বিক্রি করতে দেখা গেছে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডের ভ্রাম্যামান দোকানগুলোতে।
এ প্রসঙ্গে দোকানী জানান, ‘প্রতিদিন বাধন কমিউনিটি সেন্টার সামনে সড়কে এই প্রতি দিন এই মাটির তৈরী জিনিস পত্র বিক্রি করেন তিনি।’
আরও পড়ুন:
- নারায়ণগঞ্জ কাঁচপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ৮১৪ জনের নামে মামলা
- বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
- নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- মাহমুদপুর বাজারে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রীর প্রাণহানি
- বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে: শহীদ উল্লা খন্দকার
