মাহমুদপুর বাজারে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রীর প্রাণহানি

সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের মাহমুদপুর বাজারে ট্রাকের ধাক্কায় ওহি সুলতানা (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সোমবার (২১ আগস্ট ২০২৩) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ।

নিহত স্কুলছাত্রী সাতক্ষীরা সদর উপজেলা মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী এবং মাহমুদপুর গ্রামের মিতুল সরদারের মেয়ে।

ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী মাহমুদপুর কামরুল গাজী জানান,

‘ওহি সুলতানা স্কুল ছুটির পর তার মায়ের সাথে ভ্যানযোগে বাড়ি ফিরছিলো।’

‘এ সময় মাহমুদপুর বাজারে পৌঁছালে সাতক্ষীরা থেকে ভোমরা অভিমুখী একটি মালবাহী ট্রাক ভ্যানটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওহির মৃত্যু হয়।’

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম জানান,

‘তিনি ঘটনাটি শুনেছেন। ঘাতক ট্রাকসহ তার ড্রাইভারকে জনতা আটক করেছে। আটককৃত ট্রাকের নাম্বার ঢাকা ট-১১-৭৪৭৫।’

সেলিম হায়দার, সাতক্ষীরা

আরও পড়ুন:

এনএএন টিভি