রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে
সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১ আগস্ট তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
সেটা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
গত ২৯ জুলাই রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান,
প্রাথমিক তথ্য যাচাই করে মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন :
- নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ২০০৪ সালের ২১ আগস্ট!
- মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ আটক ১
- স্বামীকে ‘ভাগাভাগি’ করে ২ স্ত্রীর চুক্তি
- চুয়াডাঙ্গায় মিনিট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত
- হিলারির দাপটে বিপর্যস্ত মেক্সিকো ও আমেরিকা
- বাজারে কেজিতে পিঁয়াজ এর দাম বেড়েছে ১৮ টাকা
- মতলব উত্তরে মেঘনা নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
- সাহেদ করিমের বিরুদ্ধে দুদকের মামলার রায় ঘোষণা আজ
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫৪
- নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বিএনপি‘র পদযাত্রা কর্মসূচি পালন!
- নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন
