নরসিংদীর রায়পুরায় পাড়াতলী বাজারে হাজী মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
নরসিংদী-৫ আসনের রায়পুরা নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান চৌধুরীর নৌকা যোগে পাড়াতলী বাজারে আগমন ঘটলে
সেখানে উপস্থিত থাকা অসংখ্য নেতাকর্মী ও স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করা হয়।
উক্ত সভায় পাড়াতলী ইউপি সাবেক মেম্বার মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন দুদুর সঞ্চালনায় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্যে বলেন,

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসন থেকে তাদের পছন্দের হাজী মিজানুর রহমান চৌধুরীকে এমপি হিসেবে জয়ী রূপে দেখতে চান এবং
সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলা,
ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দের কাছে দলীয় মনোনয়ন নৌকা মার্কার জন্য জোর দাবী জানান।
তিনি মনোনয়ন নৌকা প্রতীক পেলে তার বাবা জাতীয় স্বর্ন পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল বাছেদ চৌধুরী বাচ্চু চেয়ারম্যানের মতো
সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে নানা কার্যক্রম চলমান রাখার ঘোষনা করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত উপজেলা পরিষদ নির্বাচনে জনমত জরিপের মাধ্যমে হাজী মিজানুর রহমানুর চৌধুরীকে
নৌকা প্রতীক দিয়ে দলীয় মনোনীত হলে জননেত্রীর আদেশ অমান্য করে একটি ষড়যন্ত্রকারী নৌকার পরাজয় করাতে ওঠে পড়ে লেগেছেন।
তার জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রকারীরা তার পরাজয় নিশিচত করতে রায়পুরা চরাঞ্চলসহ
বিভিন্ন এলাকাতে এক পক্ষ অপর পক্ষের মধ্যে সংর্ঘষ লাগিয়ে দুই গ্রুপকে জিম্মি করে পরিকল্পীতভাবে পরাজিত করানো হয়।
যারা বিগত দিনে মিজান রহমান চৌধুরীর আস্থা নষ্ট করতে একটি মহল তাদের অবস্থান সৃষ্টি করতে ফায়দা হাসিলের জন্য এলাকায় সংঘাত লাগিয়ে
বাড়ীঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, খুনসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েও সাধারণ মানুষের মনে স্থান পায়নি।
হাজী মিজান রহমান চৌধুরী সাধারন মানুষের অন্তরে ভাল মানুষ হিসেবে শক্ত অবস্থান করে নিয়েছে।
ষড়যন্ত্রকারী বিরুদ্ধে সাংগঠনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী করেন।
এ আসন থেকে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যোগ্য প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংস্থার জনমত জরিপে তিনি এগিয়ে রয়েছেন।
তিনি নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে বিজয় লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে পারবে বলে এ আসনে তাদের ধারণা।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী-৫ আসনের রায়পুরা নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন,
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের ১৫আগষ্টে হত্যা করে ঘাতকরা কলংক অধ্যায় রচনা করেছেন।’
‘ঘাতকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য এ মাসের ২১ আগষ্টে গ্রেনেট হামলা করেন। তবে তারা নেত্রীকে কিছুউ করতে পারে নি।

তিনি সকল অপশক্তির বিরোদ্ধে মোকাবেলা করে সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার সারা বাংলাদেশে যে পরিমান উন্নয়ন করেছেন এ পর্যন্ত অন্য কোনো সরকার এত উন্নয়ন করতে পারে নি।
আপনাদের নিজের সন্তান হিসেবে দোয়া ও ভালবাসা দিয়ে বিপুল ভোটে ১ বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান,
১ বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে ছিলেন।
গত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিলে
আওয়ামী লীগের ভিতর থেকে ষড়যন্ত্রকারীরা আমার জনপ্রিয়তা ও নৌকার ভোট নষ্ট করতে পরিকল্পিতভাবে
নেত্রীর নির্দেশ অমান্য করে নৌকার পরাজয় ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
তারা আমার জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রকারীরা পরাজয় নিশিচত করতে রায়পুরার চরাঞ্চলসহ
বিভিন্ন এলাকাতে দুই গ্রপের মধ্যে সংর্ঘষ লাগিয়ে তাদেরকে জিম্মি করে পরিকল্পীত ভাবে নৌকা মার্কাকে পরাজয় করানো হয়।
যারা উপজেলা,পৌরসভা,ইউনিয়ন পরিষদে নির্বাচনে নৌকা মার্কার বিরোধিতা করেছেন।
তাদেরকে হাইকমান্ড সহ জেলা,উপজেলা ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে ধিক্কার দিচ্ছে, তাদের মুখশ উন্মোচন করে প্রতিবাদ করছেন।
আমাকে এ আসন থেকে দলীয় মনোনয়ন দিলে প্রিয় নেত্রী শেখ হাসিনার নৌকা বিজয় নিশ্চিত করে বঞ্চিত নেতাকর্মীদের মুখে হাসি পোটাতে পারবলে শতভাগ আশাবাদী। পরে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, নিহত জাতীয় ৪ নেতা ও রায়পুরা এ জন্মভুমির কৃতি সন্তান প্রয়াত কবি সামসুর রাহমান,
মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক স্বাধীনতা পদক পাপ্ত প্রয়াত এ কে এম বজলুর রহমান,
৩নং সেক্টর কমান্ডার প্রয়াত এ এন এম নুরুজ্জামান (বীর উত্তম), মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ছাইদুর রহমান সরকার ছন্দু মিয়াসহ
প্রয়াত সকল বীর সন্তানদের রুহের আত্নার মাগফেরাত কামনা এবং মাননীয় সফল প্রধামন্ত্রী শেখ হাসিনা ও
নরসিংদীর অহংকার এস এস এফ প্রধান ব্রিগেডিয়ার মো: মুজিবুর রহমান,
অতিরিক্ত সচিব মোকলেছুর রহমান সরকারসহ এলাকার উন্নয়নের জন্য অবদান রাখা অন্যান্য নেতৃবৃন্দদের জন্য সু-স্বাস্থ্য এবং দীর্ঘয়ু কামনা করা হয়।

Comments are closed.