চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (২১ আগস্ট) সকাল ৬ টার দিকে চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েরর সামনে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০)।
স্থানীয়দের বরাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সকালে ইজিবাইকযোগে কাজের জন্য মেহেরপুর জেলার গাংনী এলাকায় যাচ্ছিলেন ৮ জন শ্রমিক।
এসময় হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েরর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়।
এতে ইজিবাইকে থাকা সাজিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৭ জন।
তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাইরুল ইসলাম নামে আরেক শ্রমিক।
আহতরা হলেন- একই গ্রামের মজনু আলীর ছেলে আজিজুল হক (৪১), ওয়াজ মন্ডলের ছেলে জানু উদ্দিন (৪৫), তমির উদ্দিনের ছেলে দিপু মিয়া (১৯), ছলিম উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৩০),
আব্দুল গনির ছেলে আসাদুল হক (৫৫) ও মৃত নিয়ামত মন্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০)। এরমধ্যে আসাদুল হক, আব্দুস সামাদ ও দিপু মিয়াকে সদর হাসপাতালে ও বাকীদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক, সহকারিসহ ট্রাকে থাকা সবাই পালিয়ে গেছে।
নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
আরও পড়ুন :
- বাজারে কেজিতে পিঁয়াজ এর দাম বেড়েছে ১৮ টাকা
- মতলব উত্তরে মেঘনা নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
- সাহেদ করিমের বিরুদ্ধে দুদকের মামলার রায় ঘোষণা আজ
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫৪
- মামুনুল হকসহ কারাবন্দী সকলের মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাওলা থেকে ফার্মগেইট পর্যন্ত খুলছে ২ সেপ্টেম্বর
- ৭ শিশুকে হত্যা এবং ৬ শিশুকে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত হলেন নার্স!

Comments are closed.