রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার রায় ঘোষণা করা হবে আজ।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালত এ রায় ঘোষণা করবেন।
এর আগে, বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুদক।
এসময়ে তিনি সম্পদের হিসাব জমা না দেওয়ায় আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।
তবে বর্ধিত সময়ের মধ্যেও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানে নামে দুদক।
অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।
এ অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়।
এরপর ২০২২ সালের ১৭ এপ্রিল এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করার আদেশ দেন আদালত।
মামলাটিতে মোট ১০ সাক্ষীর মধ্যে সবাই বিভিন্ন সময় সাক্ষ্য দেন।
আরও পড়ুন :
- নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে বিএনপি‘র পদযাত্রা কর্মসূচি পালন!
- নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন
- মামুনুল হকসহ কারাবন্দী সকলের মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
- কিশোরীকে বিবস্ত্র, ধর্ষণ এবং হত্যাষ্টোয় গ্রেফতার নেত্রীকে বহিষ্কার
- উলিপুরে কল্যাপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট; পাঠদানে বিঘ্ন
- বিদেশি প্রতিনিধিরা কেউ বলেনি তত্ত্বাবধায়ক সরকার করতে হবে : শাজাহান
- রূপগঞ্জে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ
- মঙ্গলবার ঢাকা দক্ষিণের প্রতিটি বিএনপির থানায় বিক্ষোভ
- বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে: শহীদ উল্লা খন্দকার
- বিএনপি নেতা শহিদুল ইসলাম টিটু’র গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ
- ক্ষমতায় কে থাকবে সিদ্ধান্ত নেবে জনগণ : তথ্যমন্ত্রী
- সখিপুরে ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু, আটক ২
- ফেনীর ছাগলনাইয়ায় নেশাগ্রস্ত ছেলের ধাক্কায় বাবার মৃত্যু
- ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আতিকের সন্তানদের সরকারি চাকরির দাবি মায়ের
- কিশোরগঞ্জে বাস খাদে পড়ে আহত ২০
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫৪

Comments are closed.