বিএনপি নেতা শহিদুল ইসলাম টিটু’র গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি দলীয় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়াণগঞ্জ জেলা বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের হামলায় ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ফতুল্লা থানা বিএনপি’র সা গাঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী।

উক্ত মিছিলে ফতুল্লা থানা যুবদল নেতা মো: প্রান্ত ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাইজুল ইসলাম আল-আমিনের নেতৃত্ব এক বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।

এছাড়াও, উক্ত বিক্ষোভ মিছিলে সাদ্দাম, কাউসার, গাফফারসহ আরও ফতুল্লা থানা যুবদল নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এনএএন টিভি