হবিগঞ্জ জেলার শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২০ আগস্ট) বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘শনিবার (১৯ আগস্ট) বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে রোববার বিকেলে আওয়ামীলীগ শহরের শায়েস্তানগর পয়েন্টে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এরপর ঘোষণা অনুযায়ী নেতাকর্মীরা বিকেলে সমাবেশস্থলে জড়ো হন। পরে সমাবেশ শেষে মিছিল বের করা হয়।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে পৌছালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী বলেন,
‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছি। সমাবেশ শেষে শান্তিপূর্ণ মিছিল বের করি।’
‘এ সময় হঠাৎ বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে সংঘর্ষ শুরু হয়।’
‘এতে আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীরা আহন হন।’
বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক পদত্যাগী মেয়র জি কে গউছ বলেন,
‘আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে লাঠিসোটা সহকারে হঠাৎ আমাদের দলীয় কার্যালয়ে হামলা করে।’
‘অফিসে ব্যাপক ভাংচুর করেছে। আমার বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। পুলিশও তাদের সাথে সংঘর্ষে যোগ দিয়েছে।’
‘হামলায় পৌর কাউন্সিলর শফিকুর রহমান সিতুসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।’
সদর মডেল থানার ওসি তদন্ত বদিউজ্জামান জানান,
‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে কত রাউন্ড রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে তা এখন বলা সম্ভব নয়।’
সিলেট

Comments are closed.