নাটোরে ৪ কোটি টাকার হেরোইনসহ আটক ২

নাটোরে প্রায় ৪ কোটি টাকা মূল্যমানের ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ সাগর আলী (২১) এবং সালাহ উদ্দিন (২১) নামের দুই জনকে আটক করেছে পুলিশ।

এসময় হেরোইন বহনের কাজে ব্যবহৃত একটি পাথর বোঝাই ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নাটোর পুলিশ লাইনস এর ড্রিল সেডে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান,

গোপন সংবাদের ভিত্তিতে নাটোর পুলিশের একটি দল জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী পাথর বোঝাই ১ টি ট্রাক হেরোইনসহ নাটোরের দিকে আসছে।

এই সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন অফিসারের উপস্থিতিতে মঙ্গলবার ভোর সোয়া তিনটার দিকে শহরের বড়হরিশপুর এলাকার

মেসার্স মুন মটরস এর দোকানের সামনে ট্রাকটি থামানো হয়।

এসময় ট্রাকে থাকা চাঁপাইনবাবগঞ্জ সদরের মিয়া সাহের পাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে ট্রাক চালক সাগর আলী (২১)

এবং চালকের সহকারী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মনগাঁও গ্ৰামের মো. সেলিম এর ছেলে সালাহ উদ্দিন (২১) কে আটক করে।

পরে ট্রাকের ভিতর তল্লাশি করে ড্যাশ বোর্ডের ভিতর সাদা পলিথিনে মোড়ানো মোট ৯ টি প্যাকেটের ভিতর

প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৭শ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এসময় হেরোইন বহনের কাজে ব্যবহৃত পাথর বোঝাই ট্রাক জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে, জড়িত কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি