রংপুরের বদরগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরে থাকা চার বছরের সিনহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ আগস্ট) বিকালে বদরগঞ্জে উপজেলার লোহানীপাড়া ইউপির কাঁচাবাড়ি নয়াপাড়া গ্রামের সেরাজুল ইসলামের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘রান্না শেষে অসাবধানতাবসত পাট খড়ির আশে থাকা অবশিষ্ট আগুনে বসতবাড়িতে আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।’
‘আাগুন লাগার বিষয়টি নজরে আসলে, সবাইমিলে আগুন নেভানোর পাশাপাশি খবর দেয় ফায়ার সার্ভিসকে।’
‘পরে বদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।’
‘এদিকে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা সিনহা (৪) নামে এক কন্যা শিশুর পোড়া দেহ উদ্ধার করা হয়।’
বিষয়টি নিশ্চিত করেবদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আফজাল হোসেন জানান,
‘ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভানো হয়। সেই সঙ্গে ঘরের ভেতরে থাকা এক শিশুর পোড়া দেহ উদ্ধার করেছি। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা।’
আরও পড়ুন:
- বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
- নিপুণ রায় চৌধুরীকে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫৪
- নরসিংদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- উলিপুরে কল্যাপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট; পাঠদানে বিঘ্ন
- মতলব উত্তরে মেঘনা নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
- বাজারে কেজিতে পিঁয়াজ এর দাম বেড়েছে ১৮ টাকা

Comments are closed.