ফেনীতে খাদ্যপণ্য অস্বাস্থ্যকরভাবে মোড়কজাত করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য মোড়কজাতকরণের অপরাধে ফেনীর দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ আগস্ট) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,

‘শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে জামাল ব্রেড ও দিলদার ব্রেডে অভিযান চালায়।’

‘এ সময় বেকারি পণ্যের নিউজ পেপার ও হাতে গ্লাভস ছাড়া মোড়কজাত করার অপরাধে জামাল ব্রেডকে ২০ হাজার টাকা ও দিলদার ব্রেডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

‘অভিযানে ফেনী জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।’

নির্বাহী ম্যজিষ্ট্রেট লিখন বণিক অভিযানের তথ্য নিশ্চিত করে জানান,

‘খাদ্যপণ্য অস্বাস্থ্যকরভাবে মোড়কজাত করে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি