মালিবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আনসার সদর দপ্তরের বিপরীতে গুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা বলছেন তিনি অন্যমনস্ক হয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সিআইডির সাহায্যে ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিআইডির ক্রাইম সিনের সদস্যদের সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি