পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এনজিও কর্মী মঞ্জুর হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে টাকা ছিনতাই করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হামলাকারী নির্মল ঘরামীকে আটক করেছে।
রোববার (১৪ মে) দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মঞ্জুর হোসেন (২৮) পটুয়াখালী জেলার বাউফল এলাকার মো. আনোয়ার হোসেনের পুত্র এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রিক’ এর নাজিরপুর এলাকার মাঠ কর্মী।
আটক নির্মল ঘরামী (৪০) জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় মৃত কর্ণধর ঘরামীর পুত্র।
এনজিওর নাজিরপুর শাখা ব্যবস্থাপক মো. সোহেল সর্দার জানান,
‘মঞ্জুর হোসেন ওই এলাকায় ঋণের টাকা সংগ্রহ করে নাজিরপুর উপজেলা অফিসের দিকে ফিরছিলেন।
এ সময় নারিকেল বাড়ি এলাকায় এলে নির্মল ঘরামী নামের এক ব্যক্তি তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৯৬ হাজার টাকা, স্বর্ণের চেনসহ মোবাইলফোন ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় এবং তাকে মৃত ভেবে ফেলে রেখে যান।
পরে স্থানীরা ও গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দিপান্বিতা দেবনাথ জানান,
‘তার হাত, বুক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান,
‘পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন:
- চাঁদপুর-ঢাকাসহ সব জেলায় লঞ্চ চলাচল শুরু
- মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ইন্তেকাল করেছেন
- মেক্সিকোতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২৬
- ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- আজ আন্তর্জাতিক মা দিবস
- অতি প্রবল ঘূর্ণিঝড় অবশেষে দুর্বল হয়েছে ‘মোখা’
- মোখা‘র বিপৎসংকেত উপেক্ষা করে বেরিয়ে বাড়ি ফিরলেন মৃত
- সেন্ট মার্টিনে মোখা’র আঘাতে ভেঙে গেছে দুর্বল স্থাপনা!
- জাহাঙ্গীরকে আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
- ‘মোখা’র তাণ্ডবে এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো
- চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর ভস্মীভূত
- নড়াইলে কৃষককে হত্যা; পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
- সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

Comments are closed.