মেহেরপুর মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রাম থেকে জামায়াতে ইসলামীর ৮ নারী কর্মীকে আটক করা হয়েছে।
এসময় তাদের নিকট থেকে উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) দুপুরে মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকীর স্ত্রী জামায়াতের নারী নেত্রী রেবেকা খাতুন (৩৫), একই গ্রামের সুমন জেসমিন খাতুন (৩৪),
নাসিমা খাতুন (৩৫), কুলচম খাতুন (৩৮),জুলেখা খাতুন (২১), শান্তনা খাতুন (৩২), শামসুন্নহার (৩৭), ও সালমা খাতুন (৩১)।
সরকার বিরোধী নাশকতামূলক কার্যকলাপ ও উগ্র জনমত সৃষ্টির পরিকল্পনার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর গ্রামের আবু সিদ্দিকের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
এসময় জামায়াতের আট নারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক হওয়া ৮ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
আটককতৃদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন :
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
- কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছরের বৃদ্ধার আত্মহত্যা
- লবণের পরিমাণ কম হওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!
- মেয়েকে উদ্ধারের দাবিতে মা
- রক্তে লবণ ঘাটটিতে দেখা দিতে পারে যেসব লক্ষণ!
- ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
- কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
- সুরিয়ার জন্মদিন এর ব্যানার টাঙাতে গিয়ে নিহত দুই ভক্ত
- রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা
- বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে কলেজছাত্রের প্রাণনাশ
