বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে ফরিদপুরে প্রান্ত মিত্র (২৩) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রান্ত তার এক বন্ধুর বোনকে রক্ত দিতে বাসা থেকে বের হয়।
নিহত প্রান্ত সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর পাচুরিয়া গ্রামে।
নিহতের স্বজন সুত্রে জানা যায়,
‘সোমবার (২৪ জুলাই) রাত ২টার দিকে নিহত প্রান্তের বন্ধু হৃদয় ফোন দিয়ে বলে, ‘তার বোনের সিজার অপারেশন করতে রক্ত লাগবে। তৎক্ষনাত রক্ত দিতে বাসা থেকে বেরিয়ে পড়ে প্রান্ত।’
‘সকাল হয়ে গেলেও প্রান্ত বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পরে যায় পরিবারের সদস্যরা। মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।
‘সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আলীপুর ব্রিজের কাছে ছুটে আসে পরিবারের সদস্যরা। সেখানে তার লাশ দেখতে পায়।’
কোতয়ালী থানার এসআই শামিম হাসান বলেন,
‘সকালে খবর পেয়ে আলীপুর ব্রিজ এলাকা থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন,
‘নিহত প্রান্তের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে, হত্যার কারণ এখনো জানা যায়নি।’
‘রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার বিস্তারিত জানা যাবে।’
আরও পড়ুন:
