ঐকমত্য কমিশনের বৈঠকে আজ যোগ দিয়েছে জামায়াত

আজ বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১ টায় এ বৈঠক শুরু হয়। 
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দেশের রাজনৈতিক দলগুলোর প্রথম দিনের বৈঠকে জামায়াতে ইসলামী অংশ না নিলেও আজ (বুধবার) অংশ নিয়েছেন তাদের প্রতিনিধি । তারা হলেন- দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আজকের বৈঠকের আলোচ্যসূচিতে আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন, এবং জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) সহ প্রায় ৩০টি দল ও জোট অংশগ্রহণ করেছে।আগামীকাল ১৯ জুনও আলোচনা চলবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১ টায় এ বৈঠক শুরু হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের বৈঠকে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। বেলা ১১ টা ৫০ মিনিট নাগাদ জামায়াতের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন। প্রতিনিধি দলে আছেন নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান।

আজ (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১ টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকের আলোচ্যসূচি হিসেবে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- পূর্বেকার অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন।

এর আগে, প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয় গত ৩ জুন, যেখানে ৩৩টি রাজনৈতিক দল অংশ নেয়। দ্বিতীয় দিনের বৈঠকে, সোমবার (১৭ জুন), অংশ নেয় ২৯টি দল। তবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল সেদিন বৈঠকে অংশ নেয়নি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জামায়াত পরবর্তী বৈঠকে অংশ নেবে।

গতকালের বৈঠকে কেন অংশ নেননি জানতে চাইলে রফিকুল ইসলাম খান ইউএনবিকে বলেন, কারণটা পরে বলব, এখন নয়।

গতকাল জামায়াতের অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও, আজ তাদের অংশগ্রহণ এই সংলাপের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এই কমিশনের উদ্দেশ্য হলো দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা তৈরি করা।

এন এ এন টিভি