নিবন্ধনের আবেদন ইসিতে এনসিপি ‘শাপলা’ প্রতীক চেয়েছে

নিবন্ধনের আবেদন এনসিপির, প্রতীক চায় শাপলা-কলম অথবা মোবাইল

নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এবার নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন দলটি প্রতীক হিসেবে শাপলা, পছন্দের তালিকায় আছে কলম ও মোবাইল ।

আজ রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেয় নতুন রাজনৈতিক দলটি। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন।

আবেদন জমা দেওয়ার পর আখতার হোসেন বলেন, ‘আমরা আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে আমাদের দল নিবন্ধনের আবেদন এই মাত্র দাখিল করেছি। নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ আমাদের আবেদন রিসিভ (গ্রহণ) করেছেন। আমাদেরকে রিসিভ কপি তারা দিয়েছেন।’

এনসিপির তথ্য অনুযায়ী, দলটি এখন পর্যন্ত ১৩০টি উপজেলা কমিটি এবং প্রায় ৩০টি জেলা কমিটি গঠন করেছে।

এর আগে, গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে ইসি।

৪৬টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করার পর ২০ এপ্রিল ইসি নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়িয়ে দেয়।

২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন চালু করা হয়। বর্তমানে ইসি নিবন্ধিত রাজনৈতিক দল ৫০টি।

ইসিতে যাওয়া এবসিপি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরও ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করার শেষ দিনে আজ দুপুর পর্যন্ত আবেদন জমা দিয়েছে দুই ডজনেরও বেশি রাজনৈতিক দল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে নির্বাচন কমিশন। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল। এরপর এনসিপিসহ ৪৬টি দলের আবেদনের প্রেক্ষিতে দলের নিবন্ধন আবেদনের সময়সীমা ২ মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হচ্ছে আজ।

এন এ এন টিভি