সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালকের নাম হারেছ মিয়া (২৫)। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের আবদুল গণির ছেলে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।
ধর্মপাশা থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,
‘হারেছ মিয়া পাশের চকিয়াচাপুর গ্রামে এক স্বজনের বাড়িতে তাঁর অটোরিকশাটি গতকাল রাত সাড়ে ১০টার দিকে চার্জে দেন।’
‘রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি চার্জ হচ্ছে কি না, তা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।’
‘স্থানীয় লোকজন হারেছকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে বলেন,
‘কিছুক্ষণ আগে ঘটনাটি তিনি জানতে পেরেছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
আরও পড়ুন :
- আগামী তিনদিনে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা
- তালায় অনলাইন জুয়াসহ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
- ডেঙ্গু হলে সুষম ডায়েট করতে এড়াতে হবে যেসব খাবার!
- মেক্সিকোয় ৪৩ জন ছাত্র অপহরণ মামলায় জড়িত পুলিশ
- পাইরেসির কবলে ‘সুড়ঙ্গ’; নির্মাতার আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত
- শাহরুখ খানের জিন্দা বান্দা’ গানে নাচল এক হাজার নারী
- মসজিদের সাবান নিয়ে বাগবিতণ্ডা; একজনের হাতে অপরজনের প্রাণনাশ
- নেত্রকোনায় শ্বশুরালয়ে যুবকের রহ্যজনক মৃত্যু
- নরসিংদী জেলা প্রশাসকেকে জেলা মহিলা শ্রমিক লীগ কমিটির ফুলেল শুভেচ্ছা

Comments are closed.