ডেঙ্গু হলে সুষম ডায়েট করতে এড়াতে হবে যেসব খাবার!

ডেঙ্গু হলে সঠিক চিকিৎসার পাশাপাশি সঠিক খাবার গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, সুষম ডায়েটের মাধ্যমে রোগীর শরীরে প্লাটিলেট সংখ্যা বাড়ানো সম্ভব। তবে ডেঙ্গু জ্বরের সময় কিছু খাবার এড়িয়ে চলা উচিত।

চলুন জেনে নিই কোন খাবারগুলো ডেঙ্গু হলে এড়িয়ে চলা উচিত–

তৈলাক্ত ও ভাজা খাবার

ডেঙ্গু জ্বর হলে অবশ্যই তৈলাক্ত ও ভাজা খাবার এড়িয়ে চলা উচিত। এই খাবারগুলো খেলে শরীরে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।

ডেঙ্গু

মসলাযুক্ত খাবার

ডেঙ্গু রোগীর অবশ্যই মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত মসলাযুক্ত খাবার খেলে পাকস্থলীর দেয়াল নষ্ট হয়ে যেতে পারে।

ডেঙ্গু

ক্যাফেইনযুক্ত পানীয়

ডেঙ্গু হলে তরল খাবার বেশি করে খেতে হবে। সেই সঙ্গে ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে। কেননা, ক্যাফেইন হার্ট রেট বাড়িয়ে দেয়। এছাড়া আপনার ক্লান্তি অনুভব হবে।

ডেঙ্গু

প্রক্রিয়াজাত খাবার

ডেঙ্গু হলে প্রক্রিয়াজাত খাবার না খাওয়াই ভালো। এসব খাবারের ফলে পেটে অ্যাসিড জমতে পারে, পিএইচ স্তর নেমে যেতে পারে, যার ফলে আলসার ও অন্ত্রের দেয়ালের ক্ষতি হতে পারে।

ডেঙ্গু

আরও পড়ুন :

এনএএন টিভি