৬০ টাকা দিয়ে টিকেট কেটে মেট্রোরেলে ভিক্ষা করছেন এক ভিক্ষুক। সম্প্রতি মেট্রোরেলে ভিক্ষা করার এমনই এক চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে।
রবিবার (২৩ জুলাই) সাজ্জাদুল ইসলাম সিফাত নামে এক ফেসবুক ব্যবহারকারী তার আইডিতে মেট্রোরেলে ভিক্ষা করার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মেট্রোরেলের প্রথম ভিক্ষুক!’
এরই মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে লেখেন,
‘ভিআইপি ভিক্ষুক, ৬০ টাকার টিকিট কেটে মেট্রোরেলে ভিক্ষা করছে।’
ভিডিওর বিষয়ে সিফাত গণমাধ্যমকে জানান, আনুমানিক বিকেল পৌনে ৪টায় আমি মিরপুরের পল্লবী স্টেশন থেকে মেট্রোরেলে উঠি।
এ সময় আমার বগিতে একজনকে ভিক্ষা করতে দেখি। তিনি বিভিন্ন জনের কাছে গিয়ে ভিক্ষা চাইছিলেন। এতে অনেক যাত্রী বিব্রতবোধ করছিলেন,
অনেকে আবার এটা নিয়ে হাসাহাসিও করেন। লোকটি টিকিট কেটেই ট্রেনে উঠেছিলেন।
সবশেষ উত্তরা উত্তর স্টেশনে নেমে আমি একজন আনসার সদস্যকে বিষয়টি অবগত করি। তিনি ঐ ভিক্ষুককে আটক করেন। পরে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা বলতে পারি না।
আরও পড়ুন :
- আরব থেকে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ হাজি
- ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
- আজ রাতে মুশফিকের মুখোমুখি হচ্ছে তাসকিন
- নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ঔষধ ষ্প্রে ও লিফলেট বিতরণ
- রায়েরবাগ এ মোটরসাইকেল আরোহী নিহত
- বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩-এ মনোনীত হলো খাদ্য মন্ত্রণালয়
- দীপিকার আপত্তিকর কাজেও শাশুড়ির হাসিমুখ
- শান্তিগঞ্জে ভয়াবহ আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই; নিহত ১
- আমিনবাজার-মেঘনাঘাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের ২য় সার্কিট চালু
