আজ জিম আফ্রো টি-টেন লিগে মুখোমুখি হচ্ছে মুশফিকের দল জোবার্গ বাফেলোস এবং তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।
প্রসঙ্গত, বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য আজকের দিনটা উপভোগের। কেননা জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ আফ্রো টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকেরমুখোমুখি হচ্ছে তাসকিন।
জোবার্গ বাফেলোসের হয়ে মাঠ মাতাচ্ছেন মুশফিকুর রহিম। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে খেলবেন তাসকিন।
জিম্বাবুয়ের এই লিগে এখনও পর্যন্ত দারুণ খেলছেন মুশফিক। অন্যদিকে শুরু থেকেই বল হাতে আগুন ঝরাচ্ছেন তাসকিন আহমেদও।
এই পেসার প্রথম দিনেই দুই ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। যেখানে দ্বিতীয় ম্যাচেই তার শিকার ছিল ৩টি।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ উইকেট পেয়েছেন তাসকিন।
বুলাওয়ে- জোবার্গের লড়াইয়ে অবশ্য কিছুটা হলেও এগিয়ে থাকবে বুলাওয়ে। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছেন তাসকিনরা।
অপরদিকে, ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান মুশফিকদের।
আরও পড়ুন:
- ভূমিকম্প আঘাত হানল তুরস্কে
- নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ঔষধ ষ্প্রে ও লিফলেট বিতরণ
- ডেঙ্গু হলে প্লাটিলেট বাড়াতে পুষ্টিকর খাবার
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে ২৮ জুলাই
- রায়েরবাগ এ মোটরসাইকেল আরোহী নিহত
- সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান বাবুর্চির মরদেহ উদ্ধার
- হিরো আলমকে দেওয়া হুমকিদাতা আটক
- স্ত্রী ফিরে না আসায় আত্মহত্যা করতে বিদ্যুতের খুঁটিতে উঠলেন স্বামী
- ভয়াবহ দাবানল আলজেরিয়ায় : নিহত ৩৪
- শয়ন কক্ষের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে ১৯২ বোতল ফেনসিডিল জব্দ; গ্রেফতার ১
