‘মশার কামড় ক্ষতিকর’ বিষয়ে কার্টুন বই বিতরণ করবে ডিএনসিসি

নগরবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (বালিকা শাখা) শাখা থেকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এই বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

বুধবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়,

‘মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয়, মাদরাসাসহ প্রাথমিক সব শিক্ষাপ্রতিষ্ঠানে মশা বিষয়ক এক লাখ সচেতনতামূলক বই বিতরণ করবে উত্তর সিটি।’

‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক একটি কার্টুন ছবি সমৃদ্ধ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গত ২৪ জুলাই।

‘বইটি যুক্তরাষ্ট্রের মিয়ামি ডেড কাউন্টিতে শিশুদের মধ্যে বিলি করা একটি বইয়ের বঙ্গানুবাদ।’

‘১২ পৃষ্ঠার এই বইয়ে বিভিন্ন কার্টুনসহ সচেতনতামূলক বাক্য দেওয়া হয়েছে।’

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন,

‘আমরা আমাদের ছোটমণিদের জানাতে চাই যে মশার কামড় ক্ষতিকর। তাদের জানাতে পারলে আমরা মশার কামড় থেকে রক্ষা পেতে পারব।’

‘আমরা আমাদের শিশুদের সুপার হিরো বানাতে চাই মশার বিরুদ্ধে।’

‘শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে অনেকাংশেই আমরা মশাবাহিত রোগ রুখতে পারব।’

আরও পড়ুন:

এনএএন টিভি