তালায় অনলাইন জুয়াসহ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় অনলাইন জুয়া বাল্য বিবাহ,মাদক কিশোর অপরাধ,ইভটিজিং ও চুরি প্রতিরোধ এবং জম্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অনলাইন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিকালে খলিলনগর হাই স্কুল হলরুমে ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।

এ সময় ইউপি সদস্য মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য লিয়াকত হোসেন,আওরঙ্গজেব প্রমূখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার।

উক্ত সমাবেশে অতিথিরা বক্তব্য বলেন,

সাম্প্রতিককালে খলিলনগর ইউনিয়নসহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদ্ধেগ জনক ভাবে কিশোররাও বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে।

এসব অপরাধ দমনে এবং যুব অবক্ষয় রোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

জনগণকে সচেতন করতে পারলে অনলাইন জুয়া বাল্যবিবাহ ইভটিজিং চুরি মাদকের মতো অপরাধ সমূহ দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

সে লক্ষ্যে উপজেলা প্রশাসন ও খলিলনগর ইউনিয়ন পরিষদ দল মত র্নিবিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে সচেতনা মূলক কর্মসূচিপালন করছে।

সেলিম হায়দার, সাতক্ষীরা

আরও পড়ুন :

এনএএন টিভি