মুন্সীগঞ্জে সিরাজদিখানে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ফরহাদ শেখকে (২৩) আটক করেছে পুলিশ।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফরহাদ শেখ উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকার স্বপন শেখের (মনা) ছেলে।
ছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানায়, ফরহাদ শেখ বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্যক্ত করত। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় ওই ছাত্রী চটপটির দোকানে ফুচকা খেতে গেলে পথিমধ্যে ফরহাদ পিছু নেয়। ফুচকার দোকান থেকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে পাশের বালুর মাঠে রাতে অন্ধকারে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় মেয়েটির চিৎকারে ধর্ষক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে ধরে ফেলে পুলিশে খবর দেয়।
ছাত্রীর মা বলেন, ঘটনার দিন আমার মেয়ে দোকানে ফুচকা নিতে আসলে আমার মেয়ের মুখ চেপে ধরে বালুর মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে ধর্ষণের বিষয়ে অভিযোগে ফরহাদ শেখকে আটক করা হয়েছে।
আরও পড়ুন :
- আগামী তিনদিনে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা
- এসএসসির ফল প্রকাশ শুক্রবার ১১টায়
- লিওনেল মেসির কারণে মায়ামির জার্সি বিক্রি বেড়েছে ২৫ গুণ
- সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত
- ফরিদপুরে ডেঙ্গু জ্বরে অন্তঃসত্ত্বা নারীর প্রাণহানি
- নরসিংদী জেলা প্রশাসকেকে জেলা মহিলা শ্রমিক লীগ কমিটির ফুলেল শুভেচ্ছা
- সুনামগঞ্জে এক হাউজবোটের ধাক্কায় অপর হাউজবোট ডুবি
- ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ বছরের বৃদ্ধার আত্মহত্যা
- ডেঙ্গু হলে সুষম ডায়েট করতে এড়াতে হবে যেসব খাবার!
