কক্সবাজারের চকরিয়ায় জুতোয় বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাকসুদ রহমান।
এর আগে, বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান সড়কে উপজেলার মালুমঘাটে কক্সবাজার-চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার মোহাম্মদ হেলালের স্ত্রী কারিশমা ও
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রবি আলমের স্ত্রী রুবিলা আকতার।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাকসুদ রহমান জানান,
‘চট্টগ্রামমুখি সৌদিয়া পরিবহনের একটি বাসে (চট্ট মেট্রো ব-১১-১৮৮৪) অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই মহিলাকে তল্লাশি করা হয়।’
‘এই সময় তাদের জুতোয় বিশেষ কায়দায় লুকানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আরও পড়ুন :
- তালায় অনলাইন জুয়াসহ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
- ডেঙ্গু হলে সুষম ডায়েট করতে এড়াতে হবে যেসব খাবার!
- মেক্সিকোয় ৪৩ জন ছাত্র অপহরণ মামলায় জড়িত পুলিশ
- পাইরেসির কবলে ‘সুড়ঙ্গ’; নির্মাতার আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত
- শাহরুখ খানের জিন্দা বান্দা’ গানে নাচল এক হাজার নারী
- মসজিদের সাবান নিয়ে বাগবিতণ্ডা; একজনের হাতে অপরজনের প্রাণনাশ
- মিঠাগঞ্জ ইউনিয়নে বেড়িবাঁধে ভাঙন
- নেত্রকোনায় শ্বশুরালয়ে যুবকের রহ্যজনক মৃত্যু
- মাদ্রাসার শিশুকে ৩ বন্ধু ধর্ষণের অভিযোগ
- নরসিংদী জেলা প্রশাসকেকে জেলা মহিলা শ্রমিক লীগ কমিটির ফুলেল শুভেচ্ছা
- জামায়াতে ইসলামীর ৮ নারী কর্মী
