অভিনেত্রী লারা লোটাসের বাবা আর নেই

অভিনেত্রী লারা লোটাসের বাবা সব মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে। বুধবার (২৬ জুলাই) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার সন্ধ্যায় খবরটি সামাজিক মাধ্যম নিজের ফেসবুকে লারা নিজেই জানিয়ে লেখেন,

‘আহা আব্বু। আজ আমার বাবা শেষ নিশ্বাস ত্যাগ করলেন (ইন্না লিল্লা…..উন)। আজ এশার নামাজের পর উত্তরার ১০ নম্বর সেক্টর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। সবাই তার জন্য দোয়া করবেন।’

এদিকে, খবরটি শুনে লারার পোস্টে তার সহকর্মীদের অনেকেই শোক প্রকাশ করেছেন।

অভিনয়শিল্পী মনিরা মিঠু, ইরেশ জাকের, শতাব্দী ওয়াদুদ, জিতু আহসানসহ অনেকেই সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, লারার বাবা অনেকদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন :

এনএএন টিভি