রাজধানীর প্রবেশ মুখ সাভারের আমিনবাজারে সতর্ক পাহারার অংশ হিসেবে খন্ড খন্ড মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার হয়ে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গাবতলীর দিকে যেতে গেছে।
ঢাকার প্রবেশমুখগুলোতে নেতাকর্মীদের সতর্ক পাহারার অংশ হিসেবে আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহম্মেদ ও
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনের নেতৃত্বে এই মিছিল বের হয়।
এ সময় তাদের বিএনপি ও জামায়াত বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহম্মেদ বলেন,
‘শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সালেহপুর থেকে মিছিল নিয়ে আমিনবাজার অংশে অবস্থান করছি। বিএনপির কোনো নৈরাজ্য আমরা মেনে নেবো না।’
অপরদিকে, আমিনবাজার ও আশুলিয়ার ধউর এলাকায় শনিবার সকাল থেকে পুলিশ তাদের কঠোর অবস্থানে থাকা প্রসঙ্গে বলছেন,
‘যাত্রীদের জানমাল রক্ষায় যেকোনো ধরনের ‘অপ্রীতিকর’ ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন,
‘আমরা সব দিকের নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পর্যাপ্ত সদস্য উপস্থিত রয়েছেন ৷’
আরও পড়ুন:

Comments are closed.