মাতুয়াইলে বিএনপির কর্মসূচি পালনের সময় আরও দুই বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় আরও দুই বাসে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

এ নিয়ে মাতুয়াইলে তিনটি বাসে আগুন ধরানোর ঘটনা ঘটে।

শনিবার দুপুরে মাতুয়াইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা।

জানা যায়, রাজধানী ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীর বদলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা।

সেখান থেকে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়তে দেখা গেছে পুলিশকে। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়ছেন।

সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা।

এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দু’পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন :

 

এনএএন টিভি